ই-নথি ব্যবহার করার সময় বাপশক এর ই-নথি ব্যবহারকারীগণ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। প্রায়শ দেখা যায় ই-নথি ব্যবহারকারীগণ তাদের ইউজার আইডি ভুলে যান। তাছাড়া কমিশনে প্রায়ই বদলী, প্রমোশন এবং পদ পরিবর্তন ঘটে থাকে। তাছাড়া ই নথি ব্যবহারের সময় বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হন যা তারা সঠিকভাবে বাপশক এর ই-নথি এডমিন এবং ই-নথি টিমকে প্রেরনও করতে পারেননা। ফলে সমস্যা সমাধান করা সময়সাপেক্ষ হয়ে উঠে। এছাড়াও বাপশক এর কিছু সাধারণ দিক-নির্দেশিকা, অভিযোগ প্রেরণের কোন সঠিক মাধ্যম নেই, ফলে ই-নথি ব্যবহারকারীরা মুঠো ফোনে সমস্যা সমাধানের জন্য ই-নথি এডমিনদের সাথে যোগাযোগ করে। উদ্ভূত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আইসিএস এর এডমিন এবং কতিপয় বিজ্ঞানী মিলে একটি অনলাইন ভিত্তিক এপ্লিকেশন তৈরি করে যা ই-নথি কার্যক্রম ব্যবহারকে সহজতর করতে পারবে। এই এপ্লিকেশনের মাধ্যমে বাপশক এর প্রধান কার্যালয়, এইআরই, সাভার এবং পশক, ঢাকা-এ সহ ক্রমান্বয়ে বাপশক-এর সকল ই-নথি রেজিস্ট্রার্ড ব্যবহারকারীরা তাদের ই-নথি সম্পর্কিত তথ্যাদি দেখতে পারবেন এবং সমস্যাগুলো অনলাইনে প্রেরন করতে পারবেন এবং ই-নথি এডমিন ও টিম তা সহজে সমাধান দিতে পারবেন।